Friday, June 12, 2026

সন্ধেয় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

Date:

Share post:

মেঘলা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও শুক্রবার সন্ধের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা দু-তিন ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে ফিরবে গরম। উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রায় বড় পরিবর্তন নেই।

শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, একটি নিম্নচাপ রেখা পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত রয়েছে। প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢোকায় এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার থেকে বৃষ্টির (Rain) পরিমাণ কমবে।

আগামী সপ্তাহের শুরুর থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক গরমের পূর্বাভাস। তীব্র অস্বস্তিকর গরম থাকবে পশ্চিম জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

এদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রপাত-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। শনিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...