চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation Act) কার্যকর করল কেন্দ্রীয় সরকার (Central Government)। ১৬ এপ্রিল যখন সংসদে এই বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে, তার মধ্যেই আইন মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে, এই বিলকে আইন হিসেবে কার্যকরের নির্দেশ দেওয়া হল। একে 'উদ্ভট' বলে আখ্যা দিয়েছে বিরোধীরা। শুক্রবারই লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিলে ভোটাভুটি। কিন্তু সংখ্যা হিসেবে সেই বিল আদৌ পাশ হবে কি না তা নিয়ে সংশয়ে মোদি সরকার। সেই কারণে হঠাৎ করে ২০২৩ এর পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করে দিল কেন্দ্র।
Sponsored

মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে আদৌ পাশ হবে কি না সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার। এদিন বিকালেই বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এরই মধ্যে হঠাতই ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করল মোদি সরকার। আইন মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন করে ১৬ এপ্রিল থেকে কার্যকর করা হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, "সংবিধান (১০৬তম সংশোধনী) আইন, ২০২৩-এর ধারা ১-এর উপধারা (২)-এর ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র ১৬ এপ্রিল, ২০২৬ তারিখটিকে এই আইনের কার্যকরের দিন হিসেবে নির্ধারণ করছে।" ২০২৩ সালে এই বিলে রাষ্ট্রপতির অনুমোদনের পরে ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ একবার গেজেট নোটিফিকেশন করে জানানো হয়েছিল, আগামীতে কেন্দ্রীয় সরকার যখন মনে করবে তখন গেজেট নোটিফিকেশন জারি করে আইন চালু করবে।
তবে যখন সংসদে মহিলা সংরক্ষণ বিলটির সংশোধনী পেশ হচ্ছে তখনই মূল আইনটি কার্যকর করার বিষয়টিকে উদ্ভট বলে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। জয়রাম রমেশ বলেন, যখন আইনটির সংশোধনী নিয়ে আলোচনা চলছে এবং ভোটাভুটি বাকি, তখন আইনটিকে কার্যকর করা হল। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি জানান, প্রস্তাবিত সংশোধনীগুলি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলে পাশ হওয়া আইনকে চালু করতেই এই প্রচেষ্টা।
মহিলা সংরক্ষণের জন্য তিনটি বিল নিয়ে আলোচনা হয়েছে সংসদে। এদিন বিকেল ৪টে থেকে ভোটাভুটি। সূত্রের খবর, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল (Women's Reservation Act) কার্যকর করার জন্য কেন্দ্র যে তিনটি বিল এনেছে, তা পাশ করানোর মতো প্রয়োজনীয় সংখ্যা কেন্দ্রে শাসকদলের কাছে নেই। মহিলা সংরক্ষণে সমর্থন থাকলেও বিরোধীরা জানিয়ে দিয়েছে, যে ভাবে আসন পুনর্বিন্যাস করে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে, তার বিরোধিতা করা হবে। ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষে এবার মহিলা সংরক্ষণ কার্যকর করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে সেই কারণেই আগের আইনটিকে গেজেট নোটিফিকেশন করে চালু করে দিল মোদি সরকার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
