Friday, June 19, 2026

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

Date:

Share post:

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯। গত ৪ এপ্রিল কমিশন ভোটকেন্দ্র বৃদ্ধি ও সহায়ক বুথ তৈরির প্রস্তাব অনুমোদন করেছিল। এবার তা কার্যকর করা হল। যেসব বুথে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, সেখানেই নতুন সহায়ক বুথ তৈরি করা হচ্ছে। ভোটারদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। ওই দফায় মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৮। এর মধ্যে প্রধান বুথ রয়েছে ৪১ হাজার ৪১৮টি এবং সহায়ক বুথ ২৯৬০টি। মোট ১৫২টি কেন্দ্রে এই দফায় ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় বুথের সংখ্যা থাকছে ৪১ হাজার ১টি। তার মধ্যে প্রধান বুথ ৩৯ হাজার ৩০১টি এবং সহায়ক বুথ ১৭০০টি।কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি অতিরিক্ত বুথে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ পরিষেবা, শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ভোটারদের কোনও সমস্যায় পড়তে না হয়।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...