Site Logo

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

EBBS Desk·
উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই গোপণ কথা জানিয়েছিলেন। আর তার জন্য পদযাত্রা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ তাও জানিয়েছিলেন। তাই উত্তরে পদযাত্রার পরে শিল্পাঞ্চলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি পদযাত্রা ছিল অবশ্যম্ভাবী। শুক্রবার সেই পদযাত্রায় দুর্গাপুরে হাঁটলেন তৃণমূল নেত্রী (TMC supremo)।

Sponsored

Sranchi In Article

দুর্গাপুরের (Durgapur) রাস্তায় ভোটের প্রচারে নেমেই আবারও জনজোয়ারে ভাসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্টিল মার্কেট পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি টি এন স্কুল পর্যন্ত কেউ ফুলের তোড়া হাতে, কেউ আবার নেত্রীকে একঝলক দেখার আশায় ভিড় জমিয়েছেন পথজুড়ে।

শুক্রবার পাঁচমাথা মোড় থেকে যখন পদযাত্রা শুরু হয়, তখন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা অগুনতি মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নেত্রীও নিরাশ করেননি কাউকেই। ভিড়ের মধ্যে থেকে এগিয়ে আসা একের পর এক মানুষের সঙ্গে তিনি হাসিমুখে হাত মেলান। বহু মানুষ তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান, আর হাসিমুখে সেগুলি গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন : সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

বিশেষ নজর কেড়েছে মহিলাদের অংশগ্রহণ। অনেকেই কাঁসর ঘণ্টা বাজিয়ে নেত্রীকে স্বাগত জানান, যা গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ধামসা-মাদলের তালে নৃত্যশিল্পীদের পরিবেশনায় জমে ওঠে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রা। আর সেই পদযাত্রা থেকে মানুষ যেমন তৃণমূল নেত্রীর দর্শন পেলেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখে নিলেন মানষের মনের অবস্থান।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →