Thursday, June 18, 2026

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

Date:

Share post:

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার থেকে কোবরা ব্যাটেলিয়ান (COBRA Battalion) ও জেলা পুলিশের জওয়ানরা খাপিয়ার ঘন জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। পুলিশ গোপন সূত্রে পায় খাপিয়া কোটি ঝর্ণার কাছে TSPC-র কিছু সদস্য লুকিয়ে রয়েছে। এরপরেই তল্লাশি অভিযানে নেমে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের দেখতে পায়। মাওবাদীদের তরফ থেকে গুলি চালানো শুরু হলে পাল্টা গুলি চালায় জওয়ানরা। এরপরেই জঙ্গল থেকে চারজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে রয়েছেন সংগঠনের জোনাল কমান্ডার সহদেব ও তাঁর স্ত্রী নাতাশা (সাব জোনাল কমান্ডার), জোনাল কমিটি মেম্বার রঞ্জিত গানঝু এবং এরিয়া কমান্ডার বুধন কারমালি। এদের মধ্যে সহদেবের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। নিহতেরা হাজারিবাগ-চাতরা সীমানার পারশনাথ-লুগুঝুমরা এরিয়ায় বহুদিন ধরে সক্রিয় ছিলেন বলে খবর। আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, জঙ্গল ও পাহাড় ঘেরা খাপিয়ায় TSPC-র অন্তত ১০ জন সদস্য লুকিয়ে ছিলেন। তবে এদিনের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। বাকিরা পাহাড় পার করে পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে চাতরা ও হাজারিবাগ জেলা জুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে।

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...