Friday, June 19, 2026

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

Date:

Share post:

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি. পলরাসুকে (C.Palrasu) তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বিধানসভার জেনারেল অবজারভার রাজেশ কুমার শর্মাকে (Rajesh Kumar Sharma) । পাশাপাশি পলরাসুকে পশ্চিমবঙ্গ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। কমিশনের এই কড়া পদক্ষেপে জেলা প্রশাসনের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কলকাতা পুলিশের (Kolkata Police) এক কনস্টেবলকেও এদিন সাসপেন্ড করা হয়েছে।

বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে এই পোস্টাল ব্যালাটে ভোটগ্রহণ শুরু হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে ভোট পরিচালনার ক্ষেত্রে কোনও রকমের গাফিলতি বরদাস্ত করা হবে না। অভিযোগ এলেই কড়া পদক্ষেপ করা হবে। এবারের নির্বাচনে পর্যবেক্ষকদের সরিয়ে দেওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। দিন কয়েক আগে কোচবিহার উত্তর কেন্দ্রের জেনারেল অবজারভারকেও পদ থেকে সরানো হয়েছিল। বৈঠক চলাকালীন তিনি জ্ঞানেশ কুমারের প্রশ্নের উত্তর দিতে না পারায় শাস্তির খাঁড়া নেমে আসে। সেই তালিকায় জুড়ে গেল হুগলির চুঁচুড়ার নাম। অন্যদিকে, হলদিয়া মহকুমাশাসকের দফতরে পোস্টাল ব্যালটে ভোট চলাকালীন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে মাসুদ করিম ভোটারদের প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠতেই, তড়িঘড়ি পদক্ষেপ করল লালবাজার।আজ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের তরফে সাসপেনশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত তাঁকে সাসপেনশনেই থাকতে হবে। এই সময়কালে তিনি অর্ধেক বেতন পাবেন বলে জানা গেছে।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...