Friday, June 19, 2026

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

Date:

Share post:

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর অস্কার মঞ্চে ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om)। আবেগপ্রবণ বলিউড বাদশা। সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (Academy of Motion Picture Arts and Sciences) তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ওম শান্তি ওম’ ছবির একটি আইকনিক ক্লিপ শেয়ার করেছে যেখানে অভিনেতা বলছেন, “ইতনি সিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জররে নে মুঝে তুঝসে মিলানে কি সাজিশ কি হ্যায়…”। এরপরই উল্লাসে ফেটে পড়েছেন শাহরুখ ভক্তরা। তবে, পিকচার আভি বাকি হ্যায়। এতদিন পর্যন্ত অনুরাগীরা তাঁদের প্রিয় সুপারস্টারকে ‘কিং’ বলে আখ্যা দিতেন, তবে এবার শাহরুখ নিজেই নিজেকে সেই তকমা দিলেন। সমাজমাধ্যমে লিখলেন, ‘নিজেকে সত্যিকারের রাজা মনে হচ্ছে’।

শাহরুখ (SRK) শুধুমাত্র পর্দার হিরো নন, তিনি এমন এক নায়ক যাঁর তিন দশকের বেশি সময়ের বলিউড ক্যারিয়ারে এমন অজস্র সিনেমা রয়েছে যে একটা গোটা প্রজন্মকে প্রেমের সবকটা রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। ভেঙে পড়া বা হেরে যাওয়ার মুহূর্ত গুলোতে যাঁর একটা হাসি কিংবা ডায়লগ ফিরিয়ে দিতে পারে জীবনীশক্তিকে। ক্যামেরার সামনে বলা যাঁর প্রত্যেকটা কথা ভেতর থেকে বিশ্বাস করতে ইচ্ছে করে অনুরাগীদের। তাই তাঁরাও শাহরুখের সঙ্গেই বলে ওঠেন, “ইতনি সিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়..”। অস্কারের মতো বিশ্বমঞ্চে শাহরুখের ছবির উদযাপনে অভিনেতার অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। স্মৃতিমেদুর বাদশা নিজেও, আবেগপ্রবণ হয়ে সমাজমাধ্যমে ব্যক্ত করেছেন তাঁর অনুভূতির কথা।

‘ওম শান্তি ওম’ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহা খান। খুশির খবর জানতে পেরেই উচ্ছ্বসিত ফারহা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর যখন আন্তর্জাতিক স্তরে তাঁর কাজকে এভাবে কুর্নিশ জানানো হয়, তখন একজন পরিচালক হিসেবে গর্বে বুক ভরে ওঠে।’ দিন কয়েক আগেই শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) শ্রেষ্ঠ ভ্রমণমুলক রোমান্টিক চলচ্চিত্র হিসেবে অস্কারের সাইটে জায়গা করে নিয়েছিল। এরপর এই আইকনিক দৃশ্য বিশ্বমঞ্চে সম্মান পাওয়ায় খুশি বলিউডও।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...