Tuesday, June 23, 2026

পর্যটকদের নিরাপত্তা মজবুত করতে নয়া পদক্ষেপ, পহেলগামে চালু ‘কিউআর’

Date:

Share post:

পহেলগামে সেই জঙ্গি হামলা এখনও অনেক মানুষের মনে আতঙ্কের কারণ। জঙ্গি হামলার পর থেকে নিরাপত্তা জনিত কারণে কমতে শুরু করেছিল পর্যটকদের ভিড়। এবার ফের আগের ছন্দে পহেলগামকে ফিরিয়ে আনতে এবং পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে মাথায় রেখে বড় পদক্ষেপ নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।

মোবাইলে কিউআর কোড (QR code) স্ক্যান করলেই পাওয়া যাবে গাইড বা ঘোড়াওয়ালার পরিচয় ও তথ্য। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাম হামলায় ২৫ জন পর্যটকের। তারপর থেকে পর্যটকদের মধ্যে থেকে আতঙ্ক কাটাতেই প্রশাসনের এই পদক্ষেপ। পহেলগামের সমস্ত পর্যটন পরিষেবা প্রদানকারীদের জন্য চালু করা হয়েছে কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা। ঘোড়াচালক, স্থানীয় দোকানদার, হকার কিংবা বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা সবার নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করেছে পুলিশ। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের দেওয়া হয়েছে একটি ইউনিক কিউআর কোড।

পর্যটকরা কোনও পরিষেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে ভেসে উঠবে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য। ফলে অচেনা ব্যক্তির উপর ভরসা করার আগে সহজেই তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এতে প্রতারণার সম্ভাবনা কমার পাশাপাশি নিরাপত্তাও আরও মজবুত হবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...