Saturday, June 20, 2026

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

Date:

Share post:

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন মিউজিক অ্যালবাম রিদমস্কেপ ২.০। নিবেদনে ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভ (CHC)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটার্নাল সাউন্ডসের পক্ষ থেকে উৎসব পারেখ, গৌরাঙ্গ জালান, মায়াঙ্ক জালান। বিক্রম ঘোষের রিদমস্কেপ বিশ্বের বিভিন্ন শীর্ষ মঞ্চে পরিবেশিত হয়েছে। ২০০১ সালে প্রথমবার জাদুকরী সঙ্গীত সৃষ্টি হয়েছিল, পঁচিশ বছর ধরে এই উপস্থাপনার প্রশংসা করেছেন শ্রোতা থেকে অনুরাগীরা। এবার সেই সাউন্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন বিক্রম।

নতুন অ্যালবামটি মূল রিদমস্কেপের ভাবনাকে ধরে রেখে গত দুই দশকে বিক্রমের শিল্পী জীবনের যাত্রা, পারফর্মার হিসেবে বিকাশ এবং বিশ্বমঞ্চে কাজের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। কীভাবে তাল প্রজন্ম ও ঘরানার সীমা পেরিয়ে ক্রমাগত বিবর্তিত হয় সেটাই তুলে ধরেছে রিদমস্কেপ ২.০। এবারেও যা ফিউশন সংগীতের পথে অনুপ্রাণিত করবে শ্রোতাদের, এমনটাই আশা করা হচ্ছে। বিক্রম তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে নানা গ্র্যামি বিজয়ী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, ৬ মহাদেশের আইকনিক মঞ্চে পারফর্ম করেছেন, চলচ্চিত্রে সুর দিয়েছেন এবং এমন অ্যালবাম প্রকাশ করেছেন যা সহজে কোনও এক ঘরানায় ফেলা যায় না। কলকাতায় থেকেও আন্তর্জাতিক স্তরে যে সকল ভারতীয় শাস্ত্রীয় পারকাশন শিল্পী নিজেদের তুলে ধরেছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। সুরকার হিসেবে বিক্রম বলিউড, ওয়ার্ল্ড মিউজিক এবং ক্লাসিক্যাল ক্রসওভার ফরম্যাটে কাজ করেছেন। শিক্ষক ও মেন্টর হিসেবেও তিনি নতুন প্রজন্মের বহু পারকাশন শিল্পীকে প্রভাবিত করেছেন। CHC-এর Cause Ambassador হিসেবে তাঁর ভূমিকা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সৃজনশীল কল্পনার প্রতি তাঁর অঙ্গীকারকে সুস্পষ্ট করেছে।

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী নন্দিতা পাল চৌধুরীর সঙ্গে বিক্রম ঘোষের ফিউশন সংগীতযাত্রা এক মনোজ্ঞ আলোচনা নজর কাড়ে। বিক্রম বলেন, ” এবার রিদমস্কেপের জার্নিতে আরও অনেক কিছু সংযোজন হয়েছে। যেমন এই অ্যালবামে অনেক নতুন বাদ্যযন্ত্র, মিউজিক ভিডিওতে হিপ হপ রয়েছে। এখন সিংগেলস এর যুগ হলেও রিদমস্কেপ মানে অনেক রকমের অনুভূতির মিশেল, তাই একটা মাত্র ট্র্যাকে সেটা ধরা সম্ভব ছিল না। রিদমস্কেপ আরো ছড়িয়ে পড়ুক এটাই আশা রাখি। ”

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...