বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এই দফায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাই রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ নির্বাচন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, জঙ্গলমহল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম, মুর্শিদাবাদে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও শুরু হয়েছে ভোটদান। এই দফার নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রামে (nandigram assembly)। সেখানে মূলত দ্বিমুখী লড়াই। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী (BJP candidate Subhendu Adhikari) অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর (TMC candidate)। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে গত বিধানসভা নির্বাচনে লোডশেডিং করে শুভেন্দু জিতলেও এবারে আর সেই সুযোগ নেই, প্রচার থেকে জনসংযোগ সবেতেই তৃণমূলের পাল্লা ভারী। স্পর্শকাতর হওয়ার কারণে এই কেন্দ্রে নির্বাচন কমিশনের (ECI) যথেষ্ট নজরদারিও রয়েছে।

প্রথম দফার ভোটে লড়াইয়ে রয়েছেন রাজ্যের পাঁচ বিদায়ী মন্ত্রী। দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক উদয়ন গুহকে (Udayan Guha) এবারও টিকিট দিয়েছে তৃণমূল। সবং থেকে লড়াই করছেন মানসরঞ্জন ভুঁইয়া, বিনপুর থেকে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন আদিবাসী সম্প্রদায়ের নেত্রী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda) তৃণমূল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে লড়াই করছেন। আসানসোল উত্তর থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন মলয় ঘটক (Malay Ghatak) । সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। খুব স্বাভাবিকভাবেই এনাদের সকলের দিকে আজ নজর থাকবে। বৃহস্পতিবারের ভোটে শিরোনামে থাকছে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্র। ১০ বছর পর আবার ‘চেনা ময়দানে’ বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপিতে কোণঠাসা হয়ে যাওয়া পদ্মনেতাকে যত না লড়তে হবে বিপক্ষের প্রার্থীর বিরুদ্ধে তার থেকে বেশি লড়াই তার দলের অন্দরে।
এবারের নির্বাচনে ভোটে মুর্শিদাবাদের বহরমপুর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহু বছর সংসদীয় রাজনীতির অলিগলিতে অবাধ বিচরণ করার পর ২০২৪ সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসূফ পাঠানের কাছে হেরে কার্যত একঘরে হয়ে যাওয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এবার বিধানসভা ভোটে লড়াই করছেন। হালে পানি পাবেন কি, প্রশ্ন থেকেই যাচ্ছে। সাগরদিঘিতে এ বার তৃণমূল প্রার্থী করেছে বায়রন বিশ্বাসকে। তিনি সাগরদিঘির বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে দলবদল করেছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোটের ঠিক আগে যেভাবে অধীর বন্দনায় মেতেছিলেন তাতে অনেকেই বায়রনের কংগ্রেসে প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখতে পারছিলেন। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবেই লড়াই করছেন। মূল প্রতিপক্ষ প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী। রেজিনগর ও ডোমকল বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে রয়েছেন হুমায়ুন কবীর। বিজেপির বি টিম হিসেবে কাজ করা তাঁর আমজনতা উন্নয়ন পার্টির সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে। এবার ভোটের ময়দানে আদৌ তিনি কোনও জায়গা করতে পারেন কিনা আজ সেই পরীক্ষা।

–

–

–

–

–
–
–
