Friday, June 26, 2026

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

Date:

Share post:

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) এবং মুখপাত্র ঋজু দত্ত(Riju Dutta)। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা আইনি মিছিলকে আপত্তিকরভাবে কালিমালিপ্ত করেছে বলে অভিযোগ কুণালের। এর বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া কথাও জানালেন।

রবিবার কুণাল (Kunal Ghosh) বিভিন্ন সংবাদমাধ্যমকে কড়া বার্তা দেন। বলেন,”নির্বাচন কমিশন বিজেপির দলদাস, দালাল, এজেন্ট বিজেপির আরও একটা পার্টি অফিস, নির্বাচন কমিশনের অফিস, হোয়াটসঅ্যাপ কমিশন ডায়মন্ড হারবার সংক্রান্ত একটা ভিডিও দিল সেটা আপনারা ব্যবহার করলেন। সেটা এমনভাবে তুলে ধরা হল যেন তৃণমূলের মিছিল থেকে অনৈতিকভাবে বেআইনি মিছিল করে কাউকে ভয় দেখানো হচ্ছে। যে যা দিচ্ছে আপনারা দেখাচ্ছেন। যা যাচ্ছে তাঁর সঙ্গে তো আমাদের বক্তব্যটাও যেতে পারে।”

কুণাল আরও বলেন,”গোটা ভিডিওতে ভয় দেখানোর লক্ষণ নেই। রাত দশটা পর্যন্ত প্রচার অনুমোদিত। মোটরবাইকের যে মিছিলটা ৯ টা পঞ্চাশের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে জয় বাংলা, খেলা হবে ধ্বনি দেওয়া হয়েছে। এগুলো আমাদের স্লোগান। জয় বাংলা শুনলেই বাংলা বিরোধীদের একটা আতঙ্ক তৈরি হয়। অনুমোদিত মিছিলে জয় বাংলা স্লোগানের পর নির্বাচন কমিশন তা বিজেপির হয়ে প্রচার করছেন তা লজ্জার এবং দুর্ভাগ্যজনক। এক তরফা ভিডিওটি চালিয়ে দিলেন। মোটরবাইক তো সেই সময় অ্যালাউড। আমাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা আইনি মিছিলকে আপত্তিকরভাবে কালিমালিপ্ত করেছে। আমরা সতর্ক থাকছি, ব্যবস্থা নিচ্ছি।”

গেরুয়া শিবিরকে একহাত নিয়ে কুণাল আরও বলেন,”বিজেপির দালাল নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই যখন ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজার্ভার বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে দেখা করেন এবং সেটা ফাঁস হয় সেটা তো আপনারা প্রচারে আনেন না, ব্যবস্থা নেন না, তদন্ত করেন না। মন্দির বাজার এলাকায় টাকা বিলি করতে গিয়ে বিজেপির কর্মীরা ধরা পড়েছেন, বিজেপির মুখোশ খুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সব সাসপেনশন। পুলিশ সরাও, আমাদের পেটোয়া পুলিশ বসাও। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করতে এখন প্রচারেও নেমে পড়ছে।”

বেছে বেছে বদলা নেওয়া প্রসঙ্গে মোদিকে ধুয়ে দিয়ে কুণাল বলেন, “কথাবার্তার সীমা মাত্রা ছাড়াচ্ছে। উন্নাও, হাথরস, হয়েছে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?কোন বদলা নিয়েছেন।?”

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...