Sunday, June 7, 2026

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

Date:

Share post:

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission India)। সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১২৭ কোটি টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল পরিমাণ এই সামগ্রী উদ্ধারের ঘটনা গত বিধানসভা বা লোকসভা নির্বাচনের পরিসংখ্যানকেও ছাপিয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী সংস্থা যৌথ তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত মোট ৪৮ লক্ষ ৪৬ হাজার ১৮৩ লিটার মদ বাজেয়াপ্ত করেছে। তুলনামূলক পরিসংখ্যানে দেখা যাচ্ছে,
মদ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৪১ কোটি টাকার মদ উদ্ধার হয়েছিল, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১২৭ কোটিতে।
মাদক: গত বিধানসভা ভোটে ১৩৬ কোটি টাকার মাদক মিললেও, এবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ কোটি টাকায়।
আরও পড়ুন: লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে
নগদ অর্থ, মদ ও মাদক মিলিয়ে এখনও পর্যন্ত সর্বমোট ৫১০ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে নজরদারি শুরু করেছিল কমিশন। ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এই তৎপরতা আরও বৃদ্ধি পায়। কমিশনের আশঙ্কা, ভোটের নির্ঘণ্ট যত এগোবে, মদ ও মাদক বাজেয়াপ্ত করার পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে বেআইনি মদের কারবার রুখতে আবগারি দফতর ও পুলিশকে বাড়তি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...