Monday, June 8, 2026

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

Date:

Share post:

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে দেখা গিয়েছে এক অন্য ছবি।

সেলফি জোনে ব্যাকড্রপে লেখা থাকছে ‘গর্বের সাথে ভোট করাব’। আবার কোথাও আছে ‘উই আর রেডি’। আবার কোথাও কাট-আউটে লেখা ‘ভোটের কালি গর্বের কালি’। এছাড়া কোথাও দেখা গিয়েছে নির্বাচন কমিশনের ম্যসকট ভোটারদের সচেতন করছে। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ভোটকর্মীরা।

ভোট কর্মীরাও সুযোগ পেয়ে দারুণ খুশি। একেবারে হাতছাড়া করতে নারাজ। কেউ একা, কেউ আবার সহকর্মীদের সঙ্গে নিয়ে ফ্রেমবন্দি করছেন। এই বিশেষ মুহূর্ত ফ্রেম্বন্দির পর সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের মোট ৮টি জেলায় ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। সকলের নজর এখন সে দিকেই।

আরও পড়ুন – বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...