Friday, June 12, 2026

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

Date:

Share post:

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক সুতোয় বেঁধে দিয়ে গেছেন। সকলের গলায় এক সুর, শিল্পী কলাকুশলীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেইমতো এসবই তৈরির কাজ কতটা এগোলো তা নিয়ে সোমবার বৈঠকে বসে ইমপা (Eastern India Motion Picture Association) ও আর্টিস্টস ফোরাম (West Bengal Motion Picture Artists Forum) । উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত (Piya Sengupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্তরা। আলোচনা ফলপ্রসু বলেই জানিয়েছেন EIMPA সভাপতি।

এপ্রিলের ৭ তারিখে একদিনের জন্য কর্মবিরতি ডেকে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে আলোচনায় বসে টলিপাড়া।উপস্থিত ছিলেন ফেডারেশন, EIMPA, আর্টিস্টস ফোরাম, প্রযোজনা সংস্থার সদস্যরা। সেখানেই একটি SOP স্বাক্ষরের প্রসঙ্গ ওঠে। বিমা আবশ্যক করার কথাও জানানো হয়। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলেছিলেন, ‘যতদিন না এই SOP তৈরি হচ্ছে, ততদিন কেউ ঝুঁকি নিয়ে শ্যুটিং করবে না।’ এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য ২৭ এপ্রিল ফের বৈঠক ডাকা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিয়া বলেন, ‘শিল্পীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, তার অধিকাংশ শর্তই মেনে নেওয়া হয়েছে। বাকি কিছু বিষয় নিয়ে শীঘ্রই আবার বসা হবে, দিন স্থির করে আমরা জানিযে দেব।’ বন্ধুত্বপূর্ণ আলোচনার জন্য ফোরামের সদস্য ও প্রযোজকদের ধন্যবাদ জানিয়েছেন EIMPA সভাপতি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘এখানে আমরা-তোমরা বলে নেই কেউ, এখানে সবটাই আমরা। আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে কিছু নিয়ম আজ আলোচনা করা হয়েছে। রাহুল আমাদের দেখিয়ে দিল, এগুলো হওয়া দরকার। বিমা করা হচ্ছে, বাকিটা বাজেটের ওপর নির্ভর করবে।’ সোমবারের বৈঠকে বাংলা বিনোদন জগতের অধিকাংশ প্রযোজকই উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর তাঁরাও বেশ কিছু পয়েন্ট সামনে এনেছেন। অভিনেতা যিশু সেনগুপ্ত বলেন, ‘যদি আমরা ভাল কিছু কাজ করতে চাই, একটু টেবিলের এবার-ওপার বসে কথা বলে নিলেই সবটা সম্ভব। এটা আমাদের পরিবার। মতবিরোধ থাকবেই। তাও আজ সকলে একসঙ্গে হলাম, ৯৫ শতাংশ দাবিও মিলে গেল, এটা আমার মনে হয় না অন্য কোথাও হয়েছে। আমি গর্বিত, এটা আমার ইন্ডাস্ট্রি।’ এখনও পর্যন্ত যা আপডেট, তাতে রাহুলের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে শিল্পীদের সুরক্ষা নিশ্চিত করতে যে প্রস্তাব এসেছিল সেই SOP এবার বাস্তবায়নের পথে। খুব তাড়াতাড়ি পরবর্তী মিটিং ডেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...