Tuesday, April 28, 2026

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

Date:

Share post:

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে থাকছেন ১৫ বছরের কিশোর।  সেই খবরে থাকছে মাঝে মধ্যেই বিতর্ক। সম্প্রতি অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে(Manu Bhaker) বৈভবকে নিয়ে প্রশ্ন করা হয়। যা নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক।

একটি ইভেন্টে মনু ভাকেরকে(Manu Bhaker) বৈভব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বৈভবকে যদি ঠিকভাবে পথ দেখানো যায়, তাহলে বলব ও ভবিষ্যতের তারকা হতে পারে।যদি ভালো মেন্টর পায়, যদি আশেপাশের সঙ্গ ভালো হয়, তাহলে বয়স একটা সংখ্যা মাত্র। প্রতিভার কোনও বয়স হয় না। ৬০ বছর বয়সেও ভালো কিছু হতে পারে, আবার ৬ বছর বয়সেও হতে পারে।”

কিন্তু খ্যাতি, কৃতিত্বে, সাফল্যে মনু বৈভবের থেকে অনেক উপরে। কিন্ত তাঁকেও বৈভব নিয়ে প্রশ্ন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে।কেকেআর দলের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য সমাজ মাধ্যমে এই নিয়ে সবর হয়েছে।

জয় লিখেছেন, ”বন্ধুরা, মানু একজন অলিম্পিক্স পদকজয়ী। তাঁর কাছে বৈভব সূর্যবংশী সম্পর্কে কী মনে করেন তা জিজ্ঞাসা করা তার সাফল্য ও তাঁর খেলাধূলার প্রতি অন্যায়। যাই হোক, ক্রিকেট দেশের প্রধান আবেগ। সূর্যবংশীকে নিয়ে শিরোনাম বানানোর জন্য অন্য তারকার মন্তব্যের প্রয়োজন নেই। চাইলে, পরের বার বৈভব সূর্যবংশীকে মনু ভাকের সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং দেখুন কী প্রতিক্রিয়া পান।”

নেটিজেনরা অনেকেই মনুকে এই ধরনের প্রশ্ন করার বিরোধিতা করেছেন।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...