বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন। পুলিশ হিসেবেও ইতিমধ্যেই চর্চায় আইপিএস অফিসার অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma)। ভোট যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’-কে (encounter specialist) দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ালো নির্বাচন কমিশন। এদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁর হুমকির ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। কিন্তু এর মাঝে হঠাৎ এক অশ্লীল ভিডিয়োতে শর্মাকে দেখা যাওয়ায় বেশ অস্বস্তিতে কার্যকর্তারা। এই আইপিএস অফিসারকে ট্যাগ করে ভিডিয়ো শেয়ার করে সমাজমাধ্যমে তাঁকে কটাক্ষ করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) তিনি লেখেন, ‘‘আশা করি, আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভাল।’’ ভিডিয়োতে স্পষ্ট দেখা গেল চটুল হিন্দি গানে নাচছেন নর্তকীরা। পেশাগত ভাবেই রীতিমত স্বল্পবসনে কয়েকজন যুবকের মনোরঞ্জন করছেন তাঁরা। কিন্তু সেই নর্তকীদের সঙ্গে রয়েছেন অজয় পাল শর্মা। ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’কে ট্যাগ করে এরপর মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে লেখেন,‘‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া— ফ্যান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভাল লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা কিন্তু সবসময় তৃণমূল।’’ চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "উনি শুধু নাচ দেখছেন না সঙ্গও দিচ্ছেন। তা হয়তো উনি নাচ ভালোবাসেন কিন্তু এখানে এসে এসব কিছু করতে পারবেন না। এটা বাংলার মাটি। এখানে উনি যে নাচ করার চেষ্টা করছেন সেটা সম্ভব নয়। সিংঘম হয়ে উনি উত্তরপ্রদেশে থাকুন, বাংলার মাটিতে পুষ্পা আছে। ঝুকেগা নেহি।" প্রসঙ্গত, বুধবার রাজ্যে শেষ দফার ভোটের দু’দিন আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছয়। অভিযানের নেতৃত্ব দিলেন অজয় শর্মা। এরপরেই পুলিশ পর্যবেক্ষকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। উপস্থিত মানুষদের উদ্দেশে তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশেও তির্যক ভাষায় বার্তা দেন তিনি। তবে জাহাঙ্গির সাফ জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক ‘সিঙ্ঘম’ হলে তাঁরাও এক এক জন ‘পুষ্পা’। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব কোনমতেই বাংলায় তাঁরা মানবেন না। - - - - - -