Tuesday, June 9, 2026

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

Date:

Share post:

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন। এদিকে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর কাছে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ একরকম জেরার মুখে পড়তে হয় অলে অভিযোগ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী কুণাল ঘোষের কাছে প্রার্থী কার্ড থাকা সত্ত্বেও তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি কোন দলের প্রার্থী। সেটা জেরা করার ওরা কারা? প্রশ্ন তোলেন খোদ কুণাল। তাঁর কথায়, “বুথে প্রার্থীর প্রবেশপত্র দেখতে চাইতেই পারে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কোন দলের প্রার্থী, সেটা জেরা করার ওরা কারা?????”

বুধবার বিকেল ৩টে নাগাদ ব্রাহ্ম গার্লস বুথে ভোট দিলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মানুষ দিদির পাশে আছে। নির্বাচন কমিশনের অব্যবস্থার জন্য স্লো ভোটিং হচ্ছে। এসআইআরের জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে, এবার ভোটের জন্য এতক্ষণ দাঁড়াতে হচ্ছে।”

আরও পড়ুন – আঙুলে কালি: নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দিলেন টলি তারকারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...