Tuesday, June 9, 2026

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

Date:

Share post:

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলের মুখেই এখন ‘রেকর্ড’ ভোটদানের চর্চা। এই বিপুল ভোটদানের প্রসঙ্গে তৃণমূলের দাবি, এই বিপুল জনসমর্থন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী রাজনীতির জয় এবং বিজেপির বঞ্চনার বিরুদ্ধে মানুষের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। মূলত দুটি কারণে মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে জোড়াফুলে ভোট দিচ্ছেন। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আসা উন্নয়নের জোয়ারের পক্ষে মানুষ রায় দিচ্ছেন এবং দ্বিতীয়ত, কেন্দ্রের বিজেপি সরকারের বঙ্গ-বিরোধী নীতির বিরুদ্ধে এটি এক বলিষ্ঠ নীরব প্রতিবাদ।

তবে এই আকাশছোঁয়া ভোট শতাংশের নেপথ্যে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ও প্রশাসনিক কারণও উঠে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০০২ সালের পর এই প্রথম রাজ্যে সম্পন্ন হওয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা নিয়েছে। দীর্ঘ দুই দশক পর এই শুদ্ধিকরণের মাধ্যমে রাজ্য জুড়ে প্রায় ৯১ লক্ষ ‘ভুয়া’, ‘মৃত’ বা ‘অনুপস্থিত’ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে মোট ভোটারের সংখ্যা বা ‘ডিনোমিনেটর’ অনেকটা কমে যাওয়ায়, যাঁরা প্রকৃত ভোটার এবং ভোট দিতে এসেছেন, তাঁদের সংখ্যার নিরিখে শতাংশের হার গাণিতিকভাবেই অনেক বেশি দেখাচ্ছে।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ১৪২টি কেন্দ্রে ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ এবং দুই দফা মিলিয়ে গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৯১.৬৮ শতাংশে। রাজ্যের মোট ৬ কোটি ৮২ লক্ষ ৫২ হাজার ৬০৩ জন ভোটারের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি ২৫ লক্ষ ৭৬ হাজার মানুষ ইভিএম-এ তাঁদের রায় বন্দি করেছেন।

আরও পড়ুন- ‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...