Thursday, June 11, 2026

পুনেতে শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ ২৪ জন

Date:

Share post:

পুনের (Pune) কন্ধোয়ায় পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক (Chlorine Gas Leak) করে কমপক্ষে ২৪ জন অসুস্থ। অসুস্থদের মধ্যে দু’জন দমকলকর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। সকলকেই উদ্ধার করে দ্রুত স্যাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাত ১টা নাগাদ শোধনাগারের গোডাউনে (Godown) একটি পুরনো ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করতে শুরু হয়। নিমেষের মধ্যেই ওই গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে আর তার ফলেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। এলাকার লোকজনকে দ্রুত অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারমধ্যেই ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।

দমকল সূত্রে খবর, শ্বাসকষ্টর ফলেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থরা সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গোটা ইউনিটটি অনেক দিন আগে সরিয়ে নেওয়া হলেও এই ট্যাঙ্কটি থেকে যায় গোডাউনে। এর ফলেই গ্যাস লিক করেছে। ফায়ার অফিসার সুনীল নাইকনাভারে জানিয়েছেন দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিক হওয়া ক্লোরিন গ্যাস (Chlorine Gas Leak) সিলিন্ডার খুঁজে উপযুক্ত ব্যবস্থা নেয়। ক্লোরিন রাখার একটি গ্যাস ক্যাপসুলে ছিদ্র ছিল। ঘটনাস্থলের খুব কাছের বাড়িগুলোর যে বাসিন্দারা ক্লোরিনের সংস্পর্শে আসে তাঁরা অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন উঠছে এভাবে গ্যাস সিলিন্ডার পড়ে থাকার পরেও প্রশাসনের নজরে কেন আসেনি এতদিন, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...