Thursday, June 11, 2026

সংখ্যা কমে ৭৭, কেন কাটছাঁট গণনাকেন্দ্রে? প্রশ্ন তুলে সরব তৃণমূল

Date:

Share post:

রাজ্যে দু’দফার ভোট মিটতেই এখন সব নজর সোমবারের মেগা গণনার দিকে। কিন্তু গণনাকেন্দ্রের সংখ্যা আচমকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভোটের শেষ লগ্নে দানা বাঁধল নতুন বিতর্ক। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ২৯৪টি বিধানসভা আসনের ভোটগণনা হবে মাত্র ৭৭টি কেন্দ্রে। ইতিপূর্বেই জেলাভিত্তিক সেই তালিকা ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

কমিশনের এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত ২০১৬ সালের নির্বাচনে ৯০টি কেন্দ্রে গণনা হয়েছিল, যা ২০২১ সালে বাড়িয়ে ১০৮ করা হয়। অথচ এবার ধাপে ধাপে সেই সংখ্যা কমিয়ে আনা হল। গত ১৭ এপ্রিল প্রথমে ৮৭টি কেন্দ্রের কথা বলা হলেও, শেষমেশ তা ৭৭-এ নামিয়ে আনা হয়েছে। ভোটের ঠিক আগে কেন এই পুনর্বিন্যাস, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি এখনও পর্যালোচনার স্তরে রয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রয়োজনে স্ট্রং রুমের সংখ্যা বাড়ানো হতে পারে।

আগামী সোমবার সকাল আটটা থেকে শুরু হবে মানুষের রায়ের চুলচেরা বিশ্লেষণ। প্রথমে খোলা হবে পোস্টাল ব্যালট। এরপর নিয়ম মেনে বুথে বুথে সিল করা ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনগুলি সোমবার সকালে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই খোলা হবে। সরকারি কর্মী ও নিরাপত্তারক্ষীদের দেওয়া সেই ভোটের হিসাব মেটার পরই শুরু হবে ইভিএমের গণনা।

আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে পিটিশন ফাইল: পর্যবেক্ষণ হাই কোর্টের

_

_

_

_

_

_

_

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...