Thursday, June 11, 2026

লাদাখে বাড়ল ৫ জেলা, মানচিত্র নিয়ে শুরু বিতর্ক 

Date:

Share post:

লাদাখ (Ladakh) পেল নতুন ৫ জেলা। ফলে এখন লাদাখে জেলার সংখ্যা বেড়ে হল ৭। তবে নতুন জেলাগুলিতে প্রশাসনিক ভারসাম্য নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সিদ্ধান্ত অনুযায়ী, মুসলিম বহুল কার্গিল ৮০টি গ্রাম নিয়ে বৃহত্তম জেলায় পরিণত হয়েছে। যেখানে বৌদ্ধ অধ্যুষিত লে-তে রয়েছে ৪৪টি গ্রাম।

সরকারি গেজেট অনুযায়ী, নতুন জেলাগুলি হল শাম, চাংথাং, নুব্রা, জান্সকার ও দ্রাস। ২০১১ সালের জনগণনা অনুসারে লাদাখের জনসংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার। তবে কার্গিলের বর্তমান অবস্থা সম্পর্কে উপত্যকার আইনজীবী মুস্তাফা হাজি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ‘একটি জেলায় ৮০টি গ্রাম থাকা কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাকে চিহ্নিত করার ইঙ্গিত নয়?’ এদিকে মিম প্রধান তথা সাংসদ আসাউদ্দিন ওয়েসি দাবি করেছেন, এই পুনর্বিন্যাস বৌদ্ধ–মুসলিম যৌথ রাজত্ব আন্দোলন ভাঙার কৌশল। তাঁর মতে, পাঁচটি বৌদ্ধ অধ্যুষিত, দুটি মুসলিম অধ্যুষিত।

কেন এই প্রশাসনিক রদবদল? উপ রাজ্যপাল জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল ‘গ্রাসরুট গভর্ন্যান্স’ বা তৃণমূল স্তরে শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এতদিন দূরবর্তী পাহাড়ি এলাকা থেকে প্রশাসনিক কাজে লেহ বা কার্গিলে আসা সাধারণ মানুষের জন্য ছিল যথেষ্ট কষ্টসাধ্য।

  • প্রশাসনের বিকেন্দ্রীকরণ: ক্ষমতা বা প্রশাসনিক নিয়ন্ত্রণকে ছড়িয়ে দেওয়া।
  • দ্রুত পরিষেবা: সরকারি প্রকল্পের সুবিধা এবং জনপরিষেবা যাতে প্রত্যন্ত গ্রামে দ্রুত পৌঁছয়, তা নিশ্চিত করা।
  • কর্মসংস্থান: নতুন জেলা হওয়ার ফলে সেখানে পরিকাঠামো উন্নয়ন, নতুন অফিস এবং আনুষঙ্গিক কারণে কর্মসংস্থান ও উদ্যোগপতি হওয়ার সুযোগ বাড়বে।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...