Friday, June 19, 2026

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

Date:

Share post:

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই নির্দিষ্ট শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন হিমন্ত (Himanta Biswa Sharma)। এবার তার ফল ভুগতে হচ্ছে গোটা দেশকে। এই ধরনের মন্তব্যে ভারত ও বাংলাদেশের সম্পর্কে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রশ্ন তুলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (acting High Commissioner) তলব করল বাংলাদেশ (Bangladesh)।

ভারতের দূতাবাসের আধিকারিককে তলব করে রীতিমতো সতর্ক করে দিল এবার বাংলাদেশ। সম্প্রতি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বে আসার পর বাণিজ্য থেকে বিদ্যুৎ সরবরাহ, বিবিধ বিষয় ভারত ও বাংলাদেশ সমঝোতার পথে এসেছে। হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য সেইসব দ্বিপাক্ষিক চুক্তির (bilateral treaty) বিরোধী, এমনটাই দাবি বাংলাদেশের। ফলে কোনওভাবেই যেন এই ধরনের মন্তব্য ভারতের তরফ থেকে আর না হয়, সতর্ক করা হল ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে।

সম্প্রতি অসম নির্বাচনে বিজেপি সমর্থনে ভোট কুড়াতে বাংলাদেশ বিরোধিতা ও মুসলিম বিদ্বেষকেই হাতিয়ার করেছিলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেন অসমের বিভিন্ন জায়গায় বহু বাংলাদেশী নাগরিককে ধরা হয়েছে এবং ঠেলে (push back) বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা নরম কথায় কাজ করে না তাদের জন্য শক্ত হতে হয়, এমন বিদ্বেষমূলক কথাও বলেন হিমন্ত।

আরও পড়ুন : ১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

বৃহস্পতিবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে (acting High Commissioner) তলব করে বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রক। হিমন্তর বক্তব্য তুলে ধরে উল্লেখ করা হয়, এই ধরনের বক্তব্যের পাল্টা অনেক জবাব দেওয়া যেতে পারে। তবে এই ধরনের বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলবে। ভারত যেন এই ধরনের বক্তব্য পেশ থেকে দূরে থাকে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...