Thursday, June 11, 2026

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

Date:

Share post:

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো আশ্বাস দিয়েছেন, ইরান খেলবে আসন্ন বিশ্বকাপে।

আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরই থেকে আশঙ্কা তৈরি হয়, কূটনীতির প্রভাব পড়ে ফুটবল মাঠেও।শুরু থেকেই ইরান সাফ জানিয়েছিল, বিশ্বকাপ বয়কটের কথা মোটেই ভাবা হচ্ছে না।

আমেরিকার মাটিতে বিশ্বকাপ (FIFA World Cup 2026 )না খেলার কথা প্রাথমিকভাবে জানায় ইরান। নিজেদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে দেওয়ার আর্জি জানায় তারা।  ফিফাও জানিয়ে দেয় শেষ মুহূর্তে এসে ভেন্যু  বা সূচি বদল সম্ভব নয়। তবে দীর্ঘ টালবাহানার পর জট কেটেছে।

 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দিন আগে সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’

ট্রাম্পের হূশিয়ারিতেও ইরান কিন্তু সাহসের সঙ্গেই কথা বলে। ইরানের ফুটবল দল পাল্টা লেখে, ‘‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়।  ফলে পারদ চড়তে থাকতে। শেষ পর্যন্ত জট কাটল।

ফিফা কংগ্রেস শেষে জিয়ান্নি ইনফ্যান্টিনো ঘোষণা করেছেন, ‘‌একটা বিষয় স্পষ্ট করতে চাই। আর তা হল, আসন্ন বিশ্বকাপে ইরান খেলবে এবং তা আমেরিকাতেই।’‌

 

এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। এই নিয়ে টানা চার বার ফুটবল বিশ্বকাপ খেলবে ইরান।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...