Friday, May 1, 2026

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

Date:

Share post:

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেল ৪টেয় এই বৈঠক হবে। রাজ্যের ২৯১টি কেন্দ্রেরই দলীয় কাউন্টিং এজেন্টেদের (Counting Agent) দিক নির্দেশ করবেন তাঁরা। এই বৈঠকের রূপরেখা ঠিক করতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষণ আলোচনা করেন অভিষেক।

নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্তও স্ট্রং রুমে নিরবিচ্ছিন্ন পাহারা জারি রেখেছেন তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা। ইতিমধ্যেই গণনাকেন্দ্র ও স্ট্রং রুমে কমিশনের কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এদিকে গণনার সুবিধার জন্য ১০৮ টি গণনাকেন্দ্র থেকে কমিয়ে ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কীভাবে সেইসব কেন্দ্রে গণনার দিন পদক্ষেপ করবেন তৃণমূলের কর্মী, বিশেষত এজেন্টরা, তা নিয়েই প্রস্তুতি বৈঠক তৃণমূলের। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে পাহারা দেওয়ার ব্যবস্থা, গণনাকেন্দ্রে কী করণীয়, সেই সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

ইতিমধ্যেই বৃহস্পতিবার তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়াল বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে সাংবাদিক বৈঠক না করলে যেন কোনও প্রার্থী বা কর্মী গণনাকেন্দ্র থেকে না বেরোন। ভোটের আগে বুথ এজেন্টদের আলাদাভাবে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একগুচ্ছ প্রস্তুতি নিয়ে তৈরি করে দিয়েছিলেন প্রার্থী থেকে এজেন্টদের। একইভাবে গণনার আগে বিজেপির সব চক্রান্ত রুখতে কীভাবে কাজ করবেন গণনাকেন্দ্রের ভিতরে প্রবেশাধিকার পাওয়া প্রার্থী ও এজেন্টরা, এবং বাইরে থাকা কর্মীরা, সেই নির্দেশ দেবেন শীর্ষ নেতৃত্ব।

SIR পর্বের শুরু থেকেই ভার্চুয়াল বৈঠক করছেন তৃণমূলের সেনাপতি। দলের বিএলএ-১ এবং বিএলএ-২-দের সঙ্গে বৈঠক সেরেছেন অভিষেক। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির সময়ে দু’বার এমন বৈঠক করেন তিনি। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিএলএ এবং নেতাদের সঙ্গে পাঁচটি ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। তবে সেই বৈঠকগুলিতে থাকতে দেখা যায়নি দলনেত্রীকে।

এবার গণনার যাতে কোনও রকম কারচুপি না হয় সেদিকে কড়া নজর রাখতে চাইছেন মমতা-অভিষেক। প্রচারে গিয়েও তৃণমূল সুপ্রিমো বার বার সতর্ক করেছেন যে সকালের দিকে বিজেপি হাওয়া তুলতে পারে- তারা জিতে গিয়েছে। কিন্তু সেদিকে নজর না দিয়ে শেষ ভোট গোনা পর্যন্ত গণনা টেবিল ছাড়া যাবে না। শুক্রবার ভার্চুয়াল বার্তা থেকেও মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে সাংবাদিক বৈঠক না করলে যেন কোনও প্রার্থী বা কর্মী গণনাকেন্দ্র থেকে না বেরোন। গণনাকেন্দ্রে দলের এজেন্টের তরফে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারবেন মমতা ও অভিষেক।

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...