Thursday, June 11, 2026

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই কাটবে না। শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও অতি ভারী বর্ষণের দাপট অব্যাহত। আগামী সোমবার ভোটের ফলাফলের দিনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৌসম ভবন (IMD) জানিয়েছে চলতি বছর মে মাসে অন্যান্য বছরের মতো কাঠফাটা গরম থাকবে না। বরং প্রতি সপ্তাহেই কমবেশি বৃষ্টি হবে। ফলে তাপমাত্রার ব্যাপক হারে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ!

আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আজ ১ মে থেকে আগামী ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। শুক্রবার কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে বইবে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং নদিয়া জেলায়।শনিবার বৃষ্টির দাপট কমলেও রবিবার থেকে তা ফের বাড়তে পারে। ৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার ভোটের ফলাফলের দিনও বিক্ষিপ্ত দুর্যোগ চলবে। আগামী বুধবার পর্যন্ত গরমের তেজ সেভাবে থাকবে না।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জুড়ে।উপকূল সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ ৬০ কিমি পর্যন্ত হতে পারে।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...