Thursday, June 11, 2026

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচন শনিবার

Date:

Share post:

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুনর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে পুনর্নির্বাচন (repoll) ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI)। তবে পুণর্নির্বাচনের ঘোষণা করা হল মাত্র ১২ ঘণ্টা আগে। ডায়মন্ড হারবার (Diamon Harbour) ও মগরাহাট পশ্চিম (Magrahat West) কেন্দ্রের ১৫ বুথের জন্য এই ঘোষণা হল। পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাতে পারল না কমিশন।

নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি পেরিয়ে বুথে নির্বাচনে বেনিয়মের অভিযোগ। কোথাও সিসিটিভির ফুটেজ দীর্ঘ সময় পর্যন্ত না থাকার অভিযোগ। কোথাও ওয়েব কাস্টিং বন্ধ থাকার অভিযোগ। জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) সুপারিশের ভিত্তিতে শুক্রবার পুনর্নির্বাচনের ঘোষণা করা হল। সেখানেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনীর কড়া ও প্রতি মুহূর্তের নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ভিডিওগ্রাফিতে বাধা পড়ে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে ওয়েব কাস্টিং বন্ধ থাকার অভিযোগ ৪৮ ঘণ্টা পরে কোথা থেকে এলো।

আরও পড়ুন : সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) থেকে সুপারিশ গ্রহণই শুরু হয় বৃহস্পতিবার। সুপারিশ ছিল মগরাহাট পশ্চিমের ১১ বুথ ও ডায়মন্ড হারবারের ৪ বুথে পুনর্নির্বাচনের (repoll)। সেই সুপারিশই বজায় রাখে নির্বাচন কমিশন। সেই মতো ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা করা হল শুক্রবার সন্ধ্যায়। তবে ফলতার ৩০ বুথের পুনর্নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারল না কমিশন।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...