Thursday, June 11, 2026

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস হাইস্কুলে (Sakhawat Memorial Govt Girls High School) বাড়ল নিরাপত্তা। দু-জায়গাতেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসানো হয়েছে গার্ডরেল। শোনা যাচ্ছে প্রার্থী কিংবা তাঁর এজেন্টকে ভেতরে প্রবেশ করতে গেলে কমিশনের তরফ থেকে ইস্যু করা পাস দেখিয়ে তবেই এন্ট্রি করতে হবে। শুক্রবার সকাল থেকে সাখাওয়াত মেমোরিয়ালের বাইরে দেখা মিলল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে এখানে। সাধারণ যান চলাচলের জন্য লর্ড সিনহা রোড পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে হাইভোল্টেজ এই স্ট্রং রুম।

কারচুপির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। এখানে কলকাতার সাতটি বিধানসভার ইভিএম (EVM) রাখা রয়েছে। আচমকা একটি সিসি ক্যামেরায় বেশ কিছু লোকজনের গতিবিধি লক্ষ্য করা যায়। দ্রুত সেখানে পৌঁছন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. শশী পাঁজা (Dr Sashi Panja)। প্রথমে তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে দুজনেই ধর্নায় বসেন। এই খবর পাওয়া মাত্রই নিজের বিধানসভা কেন্দ্রের যে স্ট্রংরুম সেই সাখাওয়াত মেমোরিয়ালে পৌছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় চার ঘণ্টা সেখানে থাকার পর ইভিএমের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।হুঙ্কার দিয়ে বলেন, “সাধারণ মানুষ ভোট দিয়েছে। সেই ভোটের গণনায় কারচুপি করলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব।” এরপর আজ সকাল থেকে দুই স্টংরুমের বাইরেই নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। ভোটের কাজে নিযুক্ত আধিকারিকরা ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra guardrail)। সকালে সেখানে গিয়েছিলেন কুণাল ঘোষ, বেলা বাড়তেই পৌঁছে যান ড. শশী পাঁজা। তিনি জানান কমিশনের তরফে একটি মেইল করে বলা হয়েছে এবার থেকে সিসিটিভি মনিটর দেখার জন্য ভেতরে প্রবেশ করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে হবে। সেইমতো পাস ইস্যু করা হলে সেটা দেখিয়ে নাকি ভেতরে ঢোকা যাবে। অথচ বিজেপির লোকেরা ভিতরে রয়েছে বলে এদিন অভিযোগ করেন শশী।

 

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...