Friday, June 12, 2026

‘বিতর্কিত ছবি’ পোস্টের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম, এবার দায়িত্বে কে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবি পোস্টের জের। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে (Goutam Das) সাসপেন্ড করল লালবাজার (Lalbazar)। তাঁর জায়গায় কালীঘাটের নয়া ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। তিনি উল্টোডাঙার মহিলা থানার ওসি (OC) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের উর্দিতে হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল তাক করা ছবি পোস্ট করেন গৌতম (Goutam Das)। নীচে ক‍্যাপশনে লেখেন ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ সেই ছবি দিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই এই সিদ্ধান্ত। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। 

ওসি গৌতম দাস (OC Goutam Das) ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একটি ছবি পোস্ট করেন, যেখানে পুলিশের উর্দিতে তাঁর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। সেটি তিনি কারও দিকে তাক করে আছেন। আর নীচে ক‍্যাপশনে লেখা ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ (ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। নির্বাচনের আগে কালীঘাট থানার ওসি পদে একাধিকবার রদবদল হয়। শেষে স্পেশ্যাল ব্রাঞ্চের গৌতম দাসকে ওই পদে বসিয়েছিল কমিশন।

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) স্যোশাল মিডিয়ায় গৌতম দাসের (Goutam Das) ছবি পোস্ট করে দাবি করেন, সেটি কালীঘাট থানার বর্তমান ওসি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছেন। (ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। বিষয়টি জয়প্রকাশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে জানিয়েছেন। লালবাজার সূত্রে খবর, পুলিশের সার্ভিস রুল ভাঙার অভিযোগে গৌতমকে সাসপেন্ড করা করেছে লালবাজার।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...