Tuesday, June 16, 2026

সূর্যদের সঙ্গে করমর্দন হয়েছিল! চাঞ্চল্যকর দাবি পাকিস্তান অধিনায়কের

Date:

Share post:

আইপিএলের মধ্যেই ফিরে এল করমর্দন বিতর্ক। গত বছর এশিয়া কাপ থেকে চলতি বছরের টি২০ বিশ্বকাপ। ভারত- পাকিস্তান ২২ গজে মুখোমুখি হলেই করমর্দন বিতর্ক বার বার ফিরে এসেছে। ম্যাচের আগে পরে প্রতিপক্ষ দলের সঙ্গে কোনও রকম করমর্দন করেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। যদিও পাক অধিনায়ক সলমন আলি আঘা(Salman Agha) দাবি করলেন,করমর্দন হয়েছিল। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য।

একটি পডকাস্টে পাকিস্তান অধিনায়ক দাবি সলমন আলি আঘা(Salman Agha)  করেছেন , “শুরুর দিকে ওই ম্যাচটা সাধারণ ম্যাচের মতোই ছিল। আগে সাংবাদিক সম্মলেন হয়েছিল। করমর্দন হয়েছিল। ট্রফির জন্য শুট হয়েছিল। সেখানেও করমর্দন হয়েছিল। এমনকী টস করতে যাওয়ার সময়ও আমি জানতাম না এরকম কিছু হবে।”

এখানেই থেমে না থেকে আরও বলেন, ‘আমি আমাদের মিডিয়া ম্যানেজারের সঙ্গে টসে যাচ্ছিলাম। তখন ম্যাচ রেফারি আমাকে আলাদা ডেকে বললেন, এভাবেই হবে, কোনও হ্যান্ডশেক হবে না। আমি বলেছিলাম, সমস্যা নেই, আমিও খুব আগ্রহী নই। তারপরই বুঝলাম কী হতে চলেছে। ম্যাচ শেষ হওয়ার পর আমরা ওদের প্যাভিলিয়নের দিকে গিয়েছিলাম করমর্দন করার জন্য। কিন্তু তখনও তারা করমর্দন করেনি।’’

পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথা মেনে দুই দলের ক্রিরেটারেরা হাত মেলাননি। শুধু সিনিয়র ক্রিকেটার নয় একই সঙ্গে জুনিয়র একই ধারা বজায় রাখে।

 

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...