Friday, June 12, 2026

বর্ধমানের গণনাকেন্দ্রের ছাদে রহস্যজনক গতিবিধি! ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

ভোট গণনার আর মাত্র দু দিন বাকি। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমে ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বর্ধমানে (Burdwan) অবাক কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হওয়া ভিডিওতে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা গিয়েছে, গোলাপবাগ উত্তর এলাাকায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের (University Institute of Iechnology College) ছাদে এক ব্যক্তি অবাধে যাতায়াত করছেন। কখনও নামছেন আবার কখনও উঠে পড়ছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গণনাকেন্দ্রে নিরাপত্তা (counting centre security) নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC) -বিজেপি দুপক্ষই।

বর্ধমানের এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর বিধানসভার ইভিএম রাখা রয়েছে। কমিশনের (EC) তরফে কড়া নিরাপত্তা বলয়ের দাবি করা হলেও শুক্রবার ভাইরাল হওয়া ভিডিও (সত্যতা যাচাই করা হয়নি) গাফিলতির ছবিটাই তুলে ধরছে। যেখানে বর্ধমানের মানুষের গণতান্ত্রিক রায় সংরক্ষিত রয়েছে, এখানে এত দায়িত্বজ্ঞানহীন কীভাবে হতে পারে জ্ঞানেশ কুমারের কমিশন। কী জবাব দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল? ভিডিও ভাইরাল হতেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ করা হয় যে উপরতলা থেকে ক্রমাগত শব্দ আসছে। সন্দেহজনক কাজ হচ্ছে বলেও দাবি তাদের। এখানেই শেষ নয় রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয়েছে যেখানে তিনটি বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে সেখানে নির্ধারিত সময়ের থেকে দু মিনিট আগে চলছে সিসিটিভি। নির্বাচন কমিশনের আধিকারিকরা অভিযোগ পাওয়ার পর গণনা কেন্দ্রে পৌঁছে সিসিটিভি নজরদারি বাড়ানোর কথা বলেছেন। এখনও পর্যন্ত রহস্যময় ব্যক্তির সম্পর্কে জানা গিয়েছে, তিনি সিসিটিভি দায়িত্বে থাকা কর্মী। তার ফেলতে নাকি ওঠানামা করতে হয়েছে তাঁকে।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...