Tuesday, June 16, 2026

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

Date:

Share post:

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য গভীর সংকট তৈরি করেছে। বিচারব্যবস্থার অকার্যকর প্রক্রিয়া (Judiciary system failed in India) এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি দুষ্যন্ত দাভে (Dushyant Dave)। জানালেন, সংস্কার নয়, পশ্চাদপসরণ, স্বাধীন বিচারব্যবস্থা নয়, বরং স্বার্থান্বেষীদের হাতেই এখন রয়েছে আইনের রাশ।

বাংলার ভোটপর্ব মেটার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি বর্ষীয়ান আইনজীবী বলেন, ”ভারতের বিচারব্যবস্থা যেভাবে ভারতকে ব্যর্থ করেছে, সেটা আর কেউ কোনওদিন করেনি। না মোদি, না শাহ, আদানি, আম্বানি, জ্ঞানেশ কিংবা সংবাদমাধ্যম—কেউই নয়। সম্প্রতি শেষ হওয়া বাংলার নির্বাচনে ৮০ লক্ষ ভোটার কেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না—আপনার কী মনে হয়, কে এর সুযোগ করে দিয়েছে? সুপ্রিম কোর্ট এই জাতিকে এক নরককুণ্ডের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের এই ‘মহাপতনের’ নেপথ্যে এটাই হল প্রকৃত সত্য। ধিক্কার।”

দুষ্যন্ত বলেন, ‘মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে যিনি প্রধান বিচারপতির পদে বসেছেন, প্রত্যেকেই বিচারব্যবস্থাকে ব্যর্থ করেছেন। একের পর এক সকলেই তাঁরা মোদির প্রভাবে শত শত মামলায় আপোষ করেছেন। আজ ভারতে আইনের শাসন ভেঙে পড়ার পেছনে বিচারব্যবস্থায়ী হলে একক বৃহত্তম কারণ।’ ২০২৪ সালে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেছিলেন দুষ্যন্ত দাভে।বিচার বিভাগকে ‘আধুনিক ভারতীয় ইতিহাসের সবচেয়ে দুর্বল কাঠামো’ বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, ২০২২ সালে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিচার বিভাগের পদ্ধতিগত সমস্যা নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছিলেন এবং জরুরি সংস্কারের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এবার এসআইআর পরবর্তী শীর্ষ আদালতের রায় ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুললেন দুষ্যন্ত।

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...