Tuesday, June 16, 2026

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

Date:

Share post:

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম’, তামিলনাড়ুতে পালাবদলে ভূমিকা আছে মহেন্দ্র সিং ধোনিরও(MS Dhoni )।

বিজয়ের দল প্রতীক হুইসেল। এই প্রতীকের সঙ্গে তামিলনাড়ুর মানুষের গভীর যোগ আছে সৌজন্যে সিএসকে এবং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। সিএসকে দলের সমর্থকরা ‘হুইসেল পড়ু’ স্লোগান বহুদিনের পরিচিত। প্রচারের সভা, মিছিল—অনেক জায়গাতেই দেখা গিয়েছে, ক্রিকেট গ্যালারির তুল্য উচ্ছ্বাস।

প্রচারেও ধোনিকে সুকৌশলে ব্যবহার করেছে বিজয়ের দল। হুইসেল প্রতীকের সঙ্গে ধোনিকে জুড়ে প্রচারের রণকৌশল করেন প্রশান্ত কিশোর। রভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) আগেই বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় বিহারি হওয়া। তার জন্য আমাকে ধোনির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, যে সিএসকেকে জেতায়। বিজয়ের নেতৃত্বে টিভিকেকেও সেভাবে জেতানোর লক্ষ্য ছিল আমার। ধোনির নাম ব্যবহার করে রাজ্যের কোটি কোটি ধোনি ভক্ত ও তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে দলটি।

তরুণ ভোটারদের কাছে মাঠে ‘থালা’ ধোনিকে সমর্থন করা থেকে ভোটকেন্দ্রে ‘থালাপতি’ বিজয়কে ভোট দেওয়া ছিল মূলত একই আবেগের ধারাবাহিকতা।

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...