Tuesday, June 16, 2026

বিকেলের পর রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়!

Date:

Share post:

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় কালবৈশাখীর আশঙ্কা (Kolkata Weather)!

ছত্তিশগড় থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, উড়িষ্যার অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। চলতি সপ্তাহে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার। শনি ও রবিবারে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...