Tuesday, June 16, 2026

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

Date:

Share post:

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry) থেকে প্রথম শুভেচ্ছা জানালেন সুপারস্টার জিৎ (Jeet)। সাধারণত রাজনীতি থেকে দূরে থাকতেই দেখা যায় কালীঘাটের বাসিন্দা এই অভিনেতাকে। কিন্তু সোমবার কিছুটা ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। টলিউডের ‘বস’ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’

পনেরো বছর পর রাজ্যে পরিবর্তনের ঝড়। ভোটের ফলাফল বলছে, পরাজিত তৃণমূল কংগ্রেস (TMC), জয়ী ভারতীয় জনতা পার্টি। কেউ পালাবদলকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। এর মাঝে টলিপাড়ার প্রতিক্রিয়া কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনোদন জগতের তারকাদের বেশিরভাগেরই সুসম্পর্ক সর্বজনবিদিত। অনেককে তৃণমূল কংগ্রেসের হয়ে এবারের ভোটে প্রচার করতেও দেখা গেছে। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ভোটের ফলাফল স্পষ্ট হতেই তিনি সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপিকে স্বাগত জানান।লেখেন, ‘এটাই গণতন্ত্রের মজা। এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা। বাংলার উন্নতি হোক, বাংলার মানুষ ভালো থাকুক। স্বাগত বিজেপি।’

টলিপাড়ার পরিচিত মুখ যশ দাশগুপ্ত (Yash Dasgupta) গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন। পরাজিত হওয়ার পর তাঁকে আর সেভাবে রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। তবে বাংলায় এবার পদ্মফুলের দাপট দেখা যেতেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেতা অভিনন্দন জানালেন ভারতীয় জনতা পার্টিকে। যশ (Yash Dasgupta) লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এক অভূতপূর্ব জয়! বাংলা পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত। অভিনন্দন! গণতন্ত্রের জয় হল।’

সোমবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) পোস্টে স্পষ্ট প্রশ্ন ছিল টলিপাড়ার ‘ব্যান কালচার’ নিয়ে। অভিনেতা রোহন ভট্টাচার্যের (Rohan Bhattacharya) কথায়, ‘ক্ষমতা বদলেছে, কিন্তু মানুষ একই আছে। তাই শান্তি আর অগ্রগতির আশা রাখি।’ গণতন্ত্রের উৎসবে বিজেপির সাফল্যের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন বাম মনোভাবাপন্ন অভিনেতা জিতু কামালও।

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...