Wednesday, May 6, 2026

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

Date:

Share post:

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও ভালবাসার জন্য এবার তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। জানালেন, ” আপনাদের ঋণ শোধ করবোই। কর্তব্য থেকে সরে যাব না।” এবারের বিধানসভা নির্বাচনে (WBLA 2026) দুটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিজেপি নেতা। একটি নন্দীগ্রাম, অন্যটি ভবানীপুর। হিসেব মতো দশ দিনের মধ্যে একটি সিট তাঁকে ছাড়তে হবে। তাহলে কি নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ভাবছেন ভূমিপুত্র? জয়ী বিধায়কের কথায় অনেকটা সেরকমই ইঙ্গিত।

ছাব্বিশের নির্বাচনের প্রায় ৯ হাজারের বেশি ব্যবধানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে তাঁকে ঘিরে জনজোয়ার। সকলকে ধন্যবাদ- কৃতজ্ঞতা জ্ঞাপন করে শান্তি রক্ষার বার্তা দিলেন ভূমিপুত্র। কোনভাবেই তৃণমূলের পার্টি অফিসে যাতে আক্রমণ না হয় সে বিষয়েও সতর্ক করলেন, আগামী দুদিন বিরত থাকতে বললেন বিজয় মিছিল থেকেও । কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আমরা এমন কাজ করব যাতে ১০০ বছর মানুষ আমাদের সঙ্গে থাকবে। আইন হাতে তুলে নেবেন না। মিথ্যে মামলায় আমাদের কর্মীদের জেল খাটানো হয়েছে। গুন্ডাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার সবটা আইনি পথে হবে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) মেনে সব মামলা খোলা হবে। ২০১১- র পরিবর্তনে ছিলাম এবার আসল পরিবর্তনেও থাকলাম।”

বুধবার সকালে নিজের গড় নন্দীগ্রামের বজরংবলির মন্দিরে পূজো দিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পদ্মনেতা।একদিকে যেমন দলের কর্মীদের হিংসা থেকে বিরত থাকার কথা বলেছেন শুভেন্দু অন্যদিকে আবার নন্দীগ্রাম সিট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি এবার নিজেদের সব সংকল্প পূরণ করবে এবং নন্দীগ্রামবাসীর প্রত্যাশাও পূরণ হবে। শুভেন্দু বলেন, “নিয়ম অনুযায়ী কয়েকদিনের মধ্যেই একটি আসন ছাড়তে হবে। আমার হাতে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, দল যে আসন ছাড়তে বলবে, সেটা আমাকে ছাড়তে হবে। তবে ভবানীপুর হোক বা নন্দীগ্রাম, আমি পাশে আছি, দায়িত্ব পালন করতে আমি ভুল করি না। সিদ্ধান্ত যাই হোক, আমাকে আপনারা সবসময় পাবেন।”

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...