Tuesday, June 16, 2026

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

Date:

Share post:

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে তৃণমূলের উপরও। এবার বিজেপি কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হলেন মোহনবাগান ক্লাবের হকি সচিব শ্যামল মিত্র(Shyamal Mitra)।

শ্যামল মিত্র দীর্ঘদিনের মোহনবাগান ক্লাবের সদস্য। গত বছর নতুন কর্মসমিতিতে হকি সচিবের পদে বসেন। এবার মোহনবাগান ক্লাব হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। প্রহৃত হওয়া মোহনবাগান কর্তা হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। শ্যামল মিত্র (Shyamal Mitra) দীর্ঘদিন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এলাকায় তাঁর প্রভাব রয়েছে। ফলে তাঁর উপর হামলার ঘটনায় রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে।

হাওড়া জেলা ক্রীড়া সংস্থার সচিব পদে আছেন শ্যামল। তাই নিয়েও হাওড়া জেলা ক্রীড়া মহলে একটা অংশে ক্ষোভ আছে বলে শোনা যায়। আবার এবারের সিএবি নির্বাচনের এজিএমে এ হাওড়া জেলা ক্রীড়া সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শ্যামল। অভিযোগ, ফল প্রকাশের পর বিজেপি কর্মীরাই নাকি শ্যামলকে মারধর করেছে।আহত শ্যামল মিত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

ভোট-পরবর্তী সময়ে রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। হাওড়ার এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল। প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ, এলাকায় শান্তি ফেরানো ও দোষীদের দ্রুত ধরা।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...