শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। নতুন মুখ্যমন্ত্রীর (New CM of WB) শপথ গ্রহণ আগামী ৯ মে, শনিবার। তার আগে আজ বুধবার লোকভবনে (Lokbhawan) গিয়ে গেজেট নোটিফিকেশন জমা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর তিনি বাইরে এসে বলেন, নির্বাচন কমিশনের (ECI) কাজ আপাতত এখানেই শেষ। জয়ী বিধায়কদের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এবার যা দায়িত্ব পালন করার সবটাই লোকভবন করবে। এরপর রাজ্যের বর্তমান মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।


গত ৪ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যে পরিবর্তনের হাওয়া। দুই তৃতীয়াংশ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার করতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত না হলেও আগামী শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা জানানো হয়েছে পদ্মদলের তরফে। তার আগে বর্তমান মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে ৭ তারিখের পর এবং ৯ তারিখের আগে পর্যন্ত কীভাবে রাজ্য পরিচালনা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন আর এন রবি।
–

–

–

–

–

–
