Tuesday, June 16, 2026

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

Date:

Share post:

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায় অন্য ছবি। রীতিমতো ফলাও করে ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’র শপথ গ্রহণ অনুষ্ঠানের নামে আমন্ত্রণ পত্র ঘোরাফেরা করছে। ভাইরাল পোস্টারে (Viral Poster) আবার রয়েছে বিজেপির অফিসিয়াল লোগো। ভারতীয় জনতা পার্টির (BJP) তরফে ছবিটিকে ‘ভুয়ো’ (Fake) বলে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির অফিসিয়াল লোগো দিয়ে এই পোস্টার দিল কে? তারা কি শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) অনুগামী? নাকি বিজেপির বিক্ষুব্ধ কোনও গোষ্ঠী?

বুধবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে বিজেপির তরফে বাংলার পর্যবেক্ষক করা হয়েছে। তিনি আসার পরই বৈঠক হবে এবং চিরাচরিত রীতি মেনে সেখানেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তাহলে শীর্ষ নেতৃত্বের অফিসিয়াল ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী ‘শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র কারা আপলোড করল সোশ্যাল মিডিয়ায় (Social Media)? সরকার গড়ার আগেই বিজেপির ভেতরের গোষ্ঠীকোন্দল কি বাড়ছে? নাকি এই ধরনের পোস্টার ছড়িয়ে শুভেন্দুর পক্ষে কতটা জনমত সেটাই বুঝে নেওয়ার চেষ্টা চলছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেহেতু বিজেপির তরফ থেকে এই পোস্টারকে ‘ভুয়ো’ বলা হয়েছে তাই বিরোধী গোষ্ঠীর কেউ বিজেপির নাম ব্যবহার করে এই কাজ করলো কিনা তা জানতে পদ্ম শিবিরের অন্দরে শুরু হয়েছে তদন্ত।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...