Friday, May 8, 2026

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

Date:

Share post:

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। পরীক্ষা শেষের ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)। প্রথম দশে ১৩১ জন। অন্যান্য বারের মতো এবারেও ফল প্রকাশিত হতে দেখা গেল কলকাতাকে টেক্কা দিয়ে মাধ্যমিকের জেলার জয়জয়কার।

এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন ২৩ জন। উত্তর দিনাজপুর জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। কিন্তু প্রথম দশে কলকাতা জায়গা পেল না। ৬৯৮ নম্বর পেয়ে প্রথম উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির অভিরূপ ভদ্র। মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী নিজের সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন মাকে। বলেছেন, “ঘড়ি ধরে পড়াশোনা করিনি তবে নিয়ম মেনে রুটিন মেনে পড়েছে। এতটা প্রত্যাশা করিনি। উচ্চ মাধ্যমিকের জন্য আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে।”

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...