Saturday, June 20, 2026

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

Date:

Share post:

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন’টার কিছু পরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ২০২৬- এর ফল (Madhyamik Exam 2026) ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। এরপর সোয়া দশটা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। থাকছে ডাউনলোড করার সুবিধাও।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in থেকে ফলাফল দেখা যাবে। রেজাল্ট অপশনে গিয়ে রোল নম্বর, জন্ম তারিখ প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results বা Edutips App ডাউনলোড করেও ফল দেখা যাবে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসের ২ তারিখে শেষ হয় ১২ ফেব্রুয়ারি। প্রায় ৯লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী রাজ্যে ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক দিয়েছিলেন। পর্ষদের তরফে অনুরোধ করা হয়েছে যাতে দেখার সময় ওয়েবসাইটে ভিড় বাড়লে যদি কোনও কোনও স্কোরকার্ড ডাউনলোড হতে বা পেজ খুলতে দেরি হয় তাহলে যেন সকলে ধৈর্য ধরেন। সে ক্ষেত্রে পেজটি বারবার রিফ্রেশ করে নিতে হবে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...