Sunday, June 14, 2026

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে কয়েক ঘণ্টার জন্য আনফলো করে দেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), যদিও পরবর্তী সময় আবার ফলো করেন হার্দিক। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের দূরত্ব ক্রমশই বাড়ছে, এই ঘটনা থেকে জল্পনা বাড়ছে।

আরসিবি’র কাছে হেরে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর পরেই ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা যায়, হার্দিক ইনস্টাগ্রামে আর ফলো করেন না এমআই পল্টনকে। ফলে মুম্বই দলের সঙ্গে হার্দিকের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনার পারদ বৃদ্ধি পায়।

রবিবার রাতে আরসিবির বিরুদ্ধে হারের পরে হার্দিকের ইন্সটাগ্রাম প্রোফাইলে দেখা যায় ১৫০ জনকে ফলো করেন তিনি। তার মধ্যে ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় মুম্বইয়ের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরেছে। তবে কিছুক্ষণ পরেই অবসান ঘটে জল্পনার। দেখা যায় ১৫১ জনকে ইন্সটাগ্রামে ফলো করেন হার্দিক। আর সেই তালিকা ফিরে এসেছে নিজের বর্তমান দল মুম্বই ইন্ডিয়ান্স।

যদিও কিছু ক্ষণ পরেই আবার হার্দিকের অ্যাকাউন্টে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের নাম। আবার ১৫১টি অ্যাকাউন্ট ফলো করতে শুরু করেন তিনি। তবে কি প্রযুক্তিগত সমস্যায় বা ভুল করে হার্দিক আনফলো করেছিলেন মুম্বইকে? সে নিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে হার্দিকের সঙ্গে মুম্বই টিম ম্যানেজমেন্টের সম্পর্ক সুমধুর নেই তা স্পষ্ট।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...