Monday, June 8, 2026

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

Date:

Share post:

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Former Minister Sujit Basu)। সোমবার (Monday) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex in Salt Lake) হাজিরা দেন তিনি। সকালেই আইনজীবী ও ছেলে সমুদ্র বসুকে (Samudra Basu) সঙ্গে নিয়ে ইডি দফতরে (ED office) যান তিনি।

এর আগেও একাধিকবার সুজিত বসু ও তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছিল ইডি। এমনকি শ্রীভূমির বাড়ি, অফিস এবং তাঁর ধাবাতেও তল্লাশিও চালানো হয়। তবে এর আগেও নির্বাচনী সময়ে তাঁকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেই সময় নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত ১ মে ইডির মুখোমুখি হন সুজিত (Former Minister Sujit Basu)। জানা গিয়েছে এদিন দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে তাঁকে কিছু নতুন নথি নিয়ে আসতে বলা হয়েছিল।

উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর সহ একাধিক পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। যোগ্যতার বদলে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক দায়িত্বে দীর্ঘদিন থাকার কারণে সেই সময়কার নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে ধৃত প্রোমোটার অয়ন শীলের (Promoter Ayan Sheel) কাছ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ও তথ্যের ভিত্তিতেই সুজিত বসুর নাম সামনে এসেছে দাবি তদন্তকারীদের।
আরও খবরসাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং সিবিআইয়ের (CBI) চার্জশিটে তাঁর নাম নেই। তবে এদিন ইডি দফতরে ঢোকার সময় কোনও মন্তব্য করেননি সুজিত বসু।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...