Monday, June 22, 2026

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার, কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার ‘বাংলা পক্ষের’ গর্গ চট্টোপাধ্যায় (Garga Chattarjee)।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে ইভিএম-এর কারচুপি নিয়ে অভিযোগ তোলেন গর্গ। সোশ্যাল মিডিয়া পোস্ট ও মন্তব্যে ইভিএম বিকল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, “রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন?” কমিশনকে নিশানা করে গর্গ অভিযোগ করেন, “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে।” ভোটারদের প্রতি বাংলাপক্ষের অন্যতম সদস্যের পরামর্শ ছিল, ভোটরা যেন ভিভিপ্যাট (VVPAT) ভালো করে যাচাই করে নেন।

গর্গেক সেই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে (Election Commission) কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার উপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ জানানো হয় গর্গের (Garga Chattarjee) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নির্বাচন চলাকালীন এই ধরণের মন্তব্য সরাসরি আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করে। মঙ্গলবার লালবাজারের লক-আপে রেখে বুধবার গর্গকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে পুলিশ।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...