Monday, June 22, 2026

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

Date:

Share post:

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সরকার হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনায় সম্ভবত উচ্চ পর্যায়ের জুডিশিয়াল কমিশন (Judicial Commission) গঠন করতে চলেছে রাজ্য(Govt of West Bengal)। এই কথা মাথায় রেখে কি আদালতের এই সিদ্ধান্ত? মঙ্গলবার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, এই আদালতে অন্যান্য মামলার অত্যাধিক চাপ রয়েছে। আরজি কর মামলার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে আছেন, তাই সুবিচারের স্বার্থে এমন একটি বেঞ্চের শুনানি করা উচিত যারা পর্যাপ্ত সময় দিতে পারবে।

আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI)। এরপরই বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ তাদের সিদ্ধান্তের কথা জানায়। আদালতের তরফে বলা হয় যে, শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআই-এর আবেদনও বিশদে শুনতে হবে। বিস্তারিত শুনানির ব্যবস্থা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার নতুন সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আরজি কর কাণ্ডে রাজ্য সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গঠন করছে। এদিন শুনানিতে সে কথাও উল্লেখ করেন বিচারপতি মান্থা। এখন প্রধান বিচারপতি সুজয় পাল স্থির করবেন কোন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। এই প্রসঙ্গে অভয়ার মা তথা পানিহাটির জয়ী বিজয়ী প্রার্থী রত্না দেবনাথ (Ratna Debnath) জানান, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে আলোচনা করে তাঁরা তাঁদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...