৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের আবহাওয়া ছড়িয়ে পড়ে ক্রীড়া মহলে। রাজনৈতিক মহল থেকেও শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বরা। বুধবার সকালে শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বর্ষীয়ান ক্রীড়া প্রশাসকের মৃত্যুতে মর্মাহত তৃণমূল সুপ্রিমো টুটু বোসের শোকাহত পরিবারকে সমবেদনাও জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) তাঁর সোশ্যাল মিডিয়া পেজে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন। লেখেন, আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।’


–

–

–

–

–

