জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতে পেট্রোল-ডিজেলের বর্ডারে যাতে টান না পরে সেই কথা মাথায় রেখে দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। এবার নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। ইতি মাধ্যমেই এসপিজির (SPG) কাছে নির্দেশিকা পৌঁছে গেছে বলে জানা গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ওই একই পথে হেঁটেছেন। তিনিও জানিয়েছেন নিরাপত্তার জন্য ঠিক যতটুকু দরকার তার বেশি যেন বাড়াবাড়ি না করা হয়। সেইমতো মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ির সংখ্যাও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ থেকেই তা কার্যকরী করতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
Sponsored

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত রেখেই কনভয়ে গাড়ির সংখ্যা কমাতে হবে। পেট্রল-ডিজ়েলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দিতে হবে। তবে তার জন্য নতুন কোনও গাড়ি এখন কেনা যাবে না। গত রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ‘‘বিশ্ব দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা কোভিড-১৯ অতিমারি দিয়ে শুরু হয়েছিল এবং এখন পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।’’যেহেতু পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে, সেক্ষেত্রে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে চাপ পড়ে। সেই কথা মাথায় রেখে যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহার করে গণপরিবহনে যাতায়াত, অতিরিক্ত সোনা রুপো না কেনার পরামর্শ দিয়েছিলেন মোদি। এরপরই কেন্দ্রকে খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে লেখেন, প্রধানমন্ত্রী যেগুলো বলছেন সেগুলো কোনও সমাধান নয় আসলে তার সরকারের ব্যর্থতার প্রমাণ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
