Wednesday, June 24, 2026

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

Date:

Share post:

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের মোট ৩০ জেলা। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় (Storms Hit )ছাড়াও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৫০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই এই ঝড়ের বেশ কিছ ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বরেলীতে বিয়ে বাড়ির টিনের একটি ছাউনি-সহ এক ব্যক্তি ৪৫ ফুট উঁচুতে উড়ছেন। গুরুতর জখম হয়ে সেই ব্যক্তি আপাতত হাসপাতালে ভর্তি আছেন।

এই ঝড়বৃষ্টির দাপটে প্রয়াগরাজ, উন্নাও, ভদোহী, প্রতাপগড়, ফতেহপুর, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র এবং বদায়ুঁ জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে প্রয়াগরাজে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ জনের মৃত্যু হয়েছে। ভদোহীতে মৃত্যু হয়েছে ১৮ জনের।হঠাৎ ধূলিঝড় ত্রিবেণী সঙ্গম এলাকাতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে। তীর্থযাত্রীদের সেবায় থাকা পুরোহিতদের কুঁড়েঘরগুলো ভেঙে পড়েছে। প্রশাসনিক দলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের পরিসংখ্যান খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সুরিয়াওয়ান থানা এলাকার অন্তর্গত খরগাসেনপুর গ্রামে একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। যার ফলে এক মহিলা ও তাঁর তিন মেয়ে-সহ মোট চারজনের মৃত্যু হয়। আবহাওয়া বিশেষজ্ঞরা যদিও জানিয়েছেন মরশুমের এই সময়ে এমন তীব্র ঝড় ও বজ্রপাত অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই চরম আবহাওয়ার ঘটনা অনেকটাই বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...