Wednesday, June 24, 2026

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

Date:

Share post:

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith Pramanik)। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁকে শুভেচ্ছা জানালো ইস্টবেঙ্গল ক্লাব । নব মহাকরণে ক্রীড়া দফতরে গিয়েছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার, সুবীর গঙ্গোপাধ্যায় এবং ক্লাবের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। ফুল‌ এবং মিষ্টির হাঁড়ি দিয়ে নব নিযুক্ত ক্রীড়া মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে ইস্টবেঙ্গল ক্লাব।

ইস্টবেঙ্গল গেলেও এখনই নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা নেই মোহনবাগানের। সদ্য প্রয়াত প্রাক্তন সভাপতি টুটু বোসের। ফলে তাঁর পুত্র তথা সচিব সৃঞ্জয় বোস এখন শোকের মধ্যে আছেন। পারিবারিক কাজকর্ম মিটলেই সভাপতি ও সচিব যাবেন নতুন ক্রীড়ামন্ত্রের সঙ্গে দেখা করতে।

ইস্টবেঙ্গেলের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামানিকের(Nisith Pramanik) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানালেন সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, আসন্ন আইপিএল ম্যাচে তাঁকে ইডেনে খেলা দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে। বাংলার ক্রিকেট নিয়েও সৌরভ ও নীশিথ প্রামাণিকের মধ্যে ফোনে কথা হয়েছে বলে খবর। সিএবির তরফ থেকে নতুন ক্রীড়া মন্ত্রীকে বিশেষ স্মারক পাঠানো হয়। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস দেখা করে সেই স্মারক তুলে দেন তাঁর হাতে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...