Wednesday, June 24, 2026

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

Date:

Share post:

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো শিপের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রক এই হামলাকে ‘অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’ বলে তীব্র নিন্দা করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সন্দেহভাজন ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার জেরেই জাহাজটি ডুবে গিয়েছে। যদিও ওমান কোস্ট গার্ড জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে।

জানা গিয়েছে, গুজরাটের এই কার্গো জাহাজটি সোমালিয়ার বেরবেরা বন্দর থেকে গবাদি পশু নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির শারজাহর উদ্দেশে রওনা দেয়। বুধবার ভোররাতে ওমানের জলসীমার কাছে হঠাৎ জাহাজটিতে জোরালো বিস্ফোরণ ঘটে। আকাশপথ থেকে কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত করার পরেই জাহাজে আগুন ধরে যায় এবং সেটি ডুবতে শুরু করে। জাহাজের মালিক গুজরাতের দ্বারকার বাসিন্দা সুলতান আহমেদ আনসারি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। বিপদ সঙ্কেত পাঠানোর পর ওমানের উপকূলরক্ষী বাহিনী তৎপর হয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা সমস্ত নাবিককে নিরাপদে সরিয়ে আনে। উদ্ধার হওয়া সকলেই ভারতীয় নাগরিক। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে ইরান-আমেরিকার সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক জলপথে হামলার প্রবণতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে হরমুজ় প্রণালী ও ওমান উপসাগর এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর এলাকা। তার মধ্যে বহু আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করে তাই এই হামলা বিশ্ব বাণিজ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমতাবস্থায় ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা চালানো দুর্ভাগ্যজনক। ওমান কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের ফলেই প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং তাঁদের নিরাপদে ভারতে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। গোটা ঘটনার উপর ভারত নজর রাখছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী ভাবে বিস্ফোরণ ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...