Wednesday, June 24, 2026

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু থেকেই পর দক্ষিণবঙ্গে আবারও উর্ধ্বমুখী পারদ। ফিরছে মে (May) মাসের ভ্যাপসা গরমের সেই চেনা ছবি। বৃহস্পতিবার সকাল থেকেই রোদের যথেষ্ট তেজ থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবে এই তীব্র গরমের মাঝেও কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। অনেক জেলাতেই দিনের শেষে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।।

হাওয়া অফিসের পূর্বাভাস মতো, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃহস্পতিবারের তাপমাত্রা বেশি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির হওয়ার সম্ভবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে দমকা হাওয়া। ফলে দিনের শেষে কিছুটা স্বস্তি মিলতে পারে এই জেলাগুলিতে।কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে গরমের সঙ্গে আছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর আবহাওয়ার বদল হতে পারে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের দিকে দমকা হাওয়ার প্রভাবও বেশি থাকবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...